ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের র‍্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের র‌্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে ৭ জন ক্যাডেট পদোন্নতি ব্যাজ প্রাপ্ত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়নামতি রেজিমেন্ট-এর ৭, বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমাণ্ডার প্রফেসর ড. মেজর তোফায়েল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্যাডেটদের নেতৃত্ব, শৃঙ্খলা এবং জাতি গঠনে বিএনসিসি’র ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বিএনসিসি শুধু একটি সংগঠন নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম। তরুণদের মধ্যে দেশপ্রেম ও সমাজসেবার মানসিকতা তৈরি করতে এটি অগ্রণী ভূমিকা পালন করে।”
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিএনসিসি প্লাটুন গঠনের গুরুত্ব উল্লেখ করে বলেন, “আমি ১৯৯৫ সাল হতে বিএনসিসি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই নিয়ে ৩টি প্রতিষ্ঠানে প্লাটুন প্রতিষ্ঠা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।” তিনি আরো বলেন, “বিএনসিসি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এটি তাদের ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে এবং মাতৃভূমির বিশেষ প্রয়োজনে সহায়তা করবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্লাটুন কমান্ডার পিইউও মো. আলী আকবর। তিনি ক্যাডেটদের জন্য বিএনসিসি প্লাটুনের কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। নবগঠিত প্লাটুনের ক্যাডেটরা র‌্যাংকব্যাজ গ্রহণ করে অত্যন্ত উচ্ছ্বসিত। তাদের মতে, এই কার্যক্রম তাদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ নভেম্বর অত্র কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি ময়নামতি রেজিমেন্টের ৭ বিএনসিসি ব্যাটালিয়নের অধীনস্থ। শুরু থেকেই প্লাটুনটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিএনসিসি প্লাটুনের র‍্যাংকব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪