ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ-২ আসনের দিরাই-শাল্লার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-২ আসনের দিরাই-শাল্লার উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উত্তর বালুচরের আল ইসলাহ আবাসিক এলাকায় দিরাই-শাল্লাবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রবাসী কমিউনিটি নেতা ও দিরাই-শাল্লার কৃতি সন্তান আশিক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ-২ আসনের দিরাই-শাল্লাবাসী দীর্ঘদিন যাবত অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছে। অনেক সরকার আসে যায়, কিন্তু এই আসনের মানুষের কোন ভাগ্যের উন্নয়ন হয়না। মহান স্বাধীনতার ৫৩ বছর পরও আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই আছি। আমার বিশ্বাস আমাকে যদি এলাকাবাসী এলাকার একজন খাদেম হিসেবে নির্বাচিত করেন তবে আমি মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো।

বিশিষ্ট সমাজকর্মী গোলজার আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. মাঈনুদ্দিন ফয়েজ। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির দাস, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা রফিকুল হক ময়না, সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া, শাহ মো. আলী রব, সার্জেন্ট অব. আবুল হোসেন, শেখ আব্দুল লতিফ, সাংবাদিক বদরুর রহমান বাবর, কয়েস আহমদ সাগর, তাহমিদ আহমদ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বাউল মিঠু ও সঙ্গীত শিল্পী তুহিনের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জ-২ আসনের দিরাই-শাল্লার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪