সিলেট সিটির নেতৃত্বে পরিবর্তনের হাওয়া — কাইয়ুম চৌধুরীকে কয়েস লোদীর অভিনন্দন
- আপডেট সময় : ০২:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আব্দুল কাইয়ুম চৌধুরী-কে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করায় গভীর সন্তোষ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক প্যানেল মেয়র ও চারবারের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
এক বিবৃতিতে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “দলীয় ও সাংগঠনিক জীবনে আব্দুল কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ধরে সুনাম, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন একটি আধুনিক, নাগরিকবান্ধব ও উন্নয়নমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, সিলেটের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মানোন্নয়নে নবনিযুক্ত প্রশাসক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দলের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রেজাউল হাসান কয়েস লোদী নবনিযুক্ত প্রশাসকের সার্বিক সফলতা কামনা করে বলেন, “সিলেটবাসীর প্রত্যাশা পূরণে তিনি তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগাবেন—এটাই আমাদের বিশ্বাস।”
উল্লেখ্য, প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে সিসিকের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।























