ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে

নিজস্ব প্রতিবেদক | সিলেট
  • আপডেট সময় : ০৩:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর হাতে গোনা কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে এসে সিলেটের নির্বাচনী মাঠে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে উত্তেজনা ও আক্রমণাত্মক রাজনীতির স্পষ্ট চিত্র ফুটে উঠছে।

বিশেষ করে সিলেটের ১, ২, ৩, ৪ ও ৬ নম্বর সংসদীয় আসনে বিএনপি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকায় প্রতিদ্বন্দ্বী দলগুলোও আক্রমণাত্মক কৌশল বেছে নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গত কয়েক দিন ধরে সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ঘিরে ঋণ সংক্রান্ত অভিযোগ সামনে এনে সরব হয়েছে জামায়াতে ইসলামীর নেতারা। সংবাদ সম্মেলন, পথসভা ও গণমাধ্যমে বিষয়টি ঘুরিয়ে ফিরিয়ে উপস্থাপন করা হচ্ছে। এর জবাবে বিএনপির নেতারাও পাল্টা বক্তব্যে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার এবং ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তুলছেন।

এদিকে সিলেট-২, সিলেট-৩, সিলেট-৪ ও সিলেট-৬ আসনেও বিএনপির সাংগঠনিক শক্তি, মাঠপর্যায়ের প্রচারণা এবং নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এসব আসনে বিএনপি প্রার্থীদের পক্ষে জনমত ইতিবাচক হওয়ায় বিরোধী শিবির কৌশলগতভাবে আক্রমণাত্মক বক্তব্য ও ইস্যুভিত্তিক প্রচারণায় জোর দিচ্ছে।

বিএনপি নেতারা বলছেন, শেষ পর্যন্ত জনগণের আস্থা ও ভোটই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তারা ভোটারদের সামনে ‘বাস্তব তথ্য’ তুলে ধরছেন। পাল্টাপাল্টি এসব বক্তব্যে সিলেটের নির্বাচনী পরিবেশ দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই সিলেটে রাজনৈতিক বক্তব্যের তীব্রতা বাড়বে। তবে শেষ পর্যন্ত সিলেটের ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপির শক্ত অবস্থান নির্বাচনী ফলাফলে কতটা প্রতিফলিত হয়, সেটিই এখন সবার দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আক্রমণাত্মক অবস্থানে বিএনপি–জামায়াত: ১, ২, ৩, ৪ ও ৬ আসনে বিএনপি শক্ত অবস্থানে

আপডেট সময় : ০৩:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬