ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহকারী ভারতীয় হাইকমিশনের আয়োজন ২ মার্চের মধ্যে দেশের সব মসজিদের তথ্য চাইল ইসলামিক ফাউন্ডেশন একনেক পুনর্গঠন: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন কাঠামো, বিকল্প সভাপতি মির্জা ফখরুল “মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না” — গয়েশ্বর চন্দ্র রায় পুলিশের নতুন আলী হোসেন ফকির নতুন আইজিপি ৩০-৪০ মিনিটে বদলে যায় ক্ষমতার পটভূমি: বঙ্গভবনের ভেতরের ঘটনা জানালেন রাষ্ট্রপতি সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন সিলেট সিটির নেতৃত্বে পরিবর্তনের হাওয়া — কাইয়ুম চৌধুরীকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর গণবিজ্ঞপ্তি: রমজান ও ঈদকে সামনে রেখে ৮ নির্দেশনা জারি

ডেস্ক রিপোর্ট: সিলেট, ২৩ ফেব্রুয়ারি ২০২৬:
  • আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রোববার (২১ ফেব্রুয়ারি) এসএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৯ এর ২৯, ৩২ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এই নির্দেশনাগুলো জারি করেছেন।

নির্দেশনাসমূহ:

১. পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে ২১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ঈদুল ফিতর পর্যন্ত তৈরি পোশাক ও বিপণিবিতানসমূহের দোকান বন্ধ রাখার পূর্বনির্ধারিত সময়সূচি প্রত্যাহার করা হয়েছে।

২. নগরীর প্রধান সড়ক ও মার্কেটের সামনে ফুটপাত ও হকারমুক্ত রাখতে হবে। কোনো মার্কেট বা দোকানের সামনে হকারের উপস্থিতি পাওয়া গেলে সংশ্লিষ্ট হকার ও দোকান মালিক উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৩. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলে পুলিশ কল সেন্টার ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

৪. নগদ টাকা বহনের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তার জন্য ‘জিনিয়া অ্যাপ’ ব্যবহার অথবা একই কল সেন্টার নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

৫. ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

৬. মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

৭. দলবদ্ধভাবে চলাচল করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
৮. স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা না করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগরবাসীকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর গণবিজ্ঞপ্তি: রমজান ও ঈদকে সামনে রেখে ৮ নির্দেশনা জারি

আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬