ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

সিলেটে প্রবাসীর হারিয়ে যাওয়া মোবাইল ও পাসপোর্ট উদ্বার ও একজন আটক

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৪৭০ বার পড়া হয়েছে

সিলেট বিমানবন্দরের কাস্টমস এলাকা থেকে চুরি যাওয়া মোবাইল ও পাসপোর্ট একই বিমানে দুবাই থেকে আগত জনৈক আব্দুল আহাদের বালাগঞ্জের বাড়ী থেকে ৭ এপিবিএন এর একটি টিম ঘটনার ১২ ঘন্টার মধ্যে উদ্বার করেছে।

৭ এপিবিএন এর মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই সাহিদুর রহমান পাবেল জানান, গত ১১ এপ্রিল ঈদের দিন আনুমানিক ৭.৩০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের মৌলভীবাজার জেলার জুরি থানার জনৈক শ্রী রসময় চন্দ্র (৩৮) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন। তিনি কাস্টমস এলাকা থেকে তার ব্যাগেজ স্কেনিং শেষে নিজ ল্যাগেজ সহ বিমানবন্দর পার্কিং এলাকায় গিয়ে দেখতে পান তাহার হাত ব্যাগে রক্ষিত থাকা দুই টি স্যামসাং মোবাইল ফোন যার আনুমানিক বাজার মূল্য পয়ত্রিশ হাজার টাকা এবং তাহার নিজ নামীয় ২ (দুই) পাসপোর্ট যাহার নং- (১) ইঞ-০৪৫০১১৪, (২) অ-০৭৮১৩৮৩৪ নেই। অনেক খোঁজাখোজি করেও মোবাইল ফোন দুটি এবং পাসপোর্টদ্বয় না পেয়ে ৭ এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অফিসে অভিযোগ করেন এবং এসএমপিম, বিমানবন্দর থানায় জিডি নং- দায়ের করেন।

তিনি আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে ৭ এপিবিএন’র ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টিলিজেন্স টিম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক এস এম আল মামুন কাজ শুরু করেন। অনুসন্ধানে জানা যায়, একই বিমানে দুবাই থেকে আগত বালাগঞ্জের জনৈক আব্দুল আহাদ উল্লেখিত মালামাল গুলো কাস্টমস এলাকা থেকে নিয়ে যায়। গতকাল ১২ এপ্রিল ৭ এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের একটি অপারেশন টিম পুলিশ পরিদর্শক এস এম আল মামুন এর নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেট জেলার বালাগঞ্জ
থানার দেওয়ান বাজার ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে অবস্হানরত অভিযুক্ত আব্দুল আহাদের বসত বাড়ীতে তার হেফাজত থেকে দুইটি স্যামসাং মোবাইল ফোন এবং দুই পাসপোর্ট যাহার নং- (১) ইঞ-০৪৫০১১৪ (২) অ-০৭৮১৩৮৩৪ উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে বিমানবন্দরে নিয়ে আসে। বিমানবন্দর থানায় জিডির প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে প্রবাসীর হারিয়ে যাওয়া মোবাইল ও পাসপোর্ট উদ্বার ও একজন আটক

আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪