সিলেট অনলাইন প্রেসক্লাব-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- আপডেট সময় : ০৪:৩৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
-
মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন—কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, সাধারণ সদস্য মো. আলমগীর আলম, এম এ ওয়াহিদ চৌধুরী, মিজান মোহাম্মদ, নো. আবুল হোসেন, উৎফল বড়ুয়া, খায়রুল আমিন রাফসান, নাহিদ আহমদসহ অন্যান্য সদস্যরা।
নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ভাষার মর্যাদা রক্ষায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।























