ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে চোরাই পথে আনা গরু সহ তিনজন আটক

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১২:১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে চোরাই পথে আনা ১৮টি গরু সহ জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। কুরবানির ঈদকে সামনে রেখে অবৈধভাবে ভারতীয় গরু আমদানি রোধে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

এসএমপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনারের প্রত্যক্ষ নির্দেশনায় গত ২৫ এপ্রিল দিবাগত রাত ১১ টার সময় পরিচালিত এ অভিযানে রাত্রিকালীন বিশেষ অভিযান ও সিয়েরা-৩৩ ডিউটিতে নিয়োজিত থাকা অফিসার এসআই (নিঃ)/ পিন্টু ধর এবং এএসআই (নিঃ)/ মোঃ রহিম উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্টে চেকপোষ্ট স্থাপন করে ৩টি পিকআপ গাড়ীতে ভারত হতে অবৈধভাবে চোরাইপথে আনা ১৮ টি গরু উদ্ধার করেন। এ সময় পুলিশের বিশেষ এই টিম তিনজন চোরাকারবারী যথাক্রমে ১. মোঃ জসিম উদ্দিন (৩৫), পিতা-হাবিবুর রহমান, সাং-বাগদিয়া, পোঃ বিজয় হরষপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ২. মোঃ সাদেক মিয়া (৪২), পিতা-মৃত নূর মিয়া, সাং-তিনগাঁও, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৩. মোঃ রহিছ মিয়া (৩৯), পিতা-নাদির হোসেন, সাং-বাগদিয়া, পোঃ বিজয় হরষপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া কে চোরাই গরু সহ আটক করা হয়।

মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, উদ্ধারকৃত ১৮টি গরু জব্দ করতঃ ধৃত আসামীদের সহ থানায় নিয়ে এসে এজাহার দায়ের করে এয়ারপোর্ট থানার মামলা নং-২৩, তাং-২৬/০৪/২০২৪খ্রিঃ, ধারা- The special power Act 1974, section 25B(1)(b)/25D রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে চোরাই পথে আনা গরু সহ তিনজন আটক

আপডেট সময় : ১২:১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪