ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে উত্তরপূর্ব’র কম্পিউটার ইনচার্জের লাশ উদ্ধার; হত্যা মামলা দায়ের

মোহাম্মদ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ০৮:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরপূর্ব’র কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর (৩৬) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নিহত অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে নগর পুলিশের এয়ারপোর্ট থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানায় ওসি নুনু মিয়া বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনার তদন্ত চলছে। আশা করছি, দ্রুতই এ ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হবে।’

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে অমিত দাস শিবুর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে ময়না-তদন্ত শেষে নগরের চালিবন্দর মহাশশ্মানে মরদেহ দাহ করা হয়।

নিহত অমিত দাশ শিবু সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক। বর্তমানে সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে উত্তরপূর্ব’র কম্পিউটার ইনচার্জের লাশ উদ্ধার; হত্যা মামলা দায়ের

আপডেট সময় : ০৮:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪