ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সিলেটের দক্ষিণ সুরমায় দুধ বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত

মোহাম্মদ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমায় দুধ বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে নিহত করেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় দক্ষিণ সুরমার বদিকোনায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. চান মিয়া (৭২) বদিকোনার মৃত আবদুল জামিলের ছেলে। দুর্ঘটনায় গাড়ির চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ থেকে তরল দুধ নিয়ে সিলেট আসছিলো একটি গাড়ি (ঢাকা মেট্রো-ন ২০-৯৪১৯)। শুক্রবার সকাল ৭টার দিকে দক্ষিণ সুমরার বদিকোনায় আসার পর চালক ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো চান মিয়াকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনায় গাড়ির চালক মো. রাসেল রানা (৩২) ও হেলপার মো শাওন আহমেদ (২৫) আহত হয়েছেন। তাদের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। আর গাড়িটি বর্তমানে দক্ষিণ সুরমা থানাপুলিশের হেফাজতে রয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে চান মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের দক্ষিণ সুরমায় দুধ বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত

আপডেট সময় : ০৬:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪