ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন; বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৩:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের কারণে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।

সোমবার সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার এক প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। এরপর তা আশপাশে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ আশপাশে আতঙ্ক ঝড়িয়ে পড়ে। খবর পেয়ে তৎক্ষণাৎ তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আগুনের কারণে হওয়া ক্ষয়ক্ষতি সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির।

সিলেট তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট চেষ্টা চালিয়ে সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। অগ্নিকান্ডের কারণে বড় কোন দুর্ঘটনার আশঙ্কা নেই।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
© সর্বস্বত্ব সংরক্ষিত © পাওয়ার নিউজ বিডি ২৪
কারিগরি সহযোগিতায়ঃ WEB DESIGN BD

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন; বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

আপডেট সময় : ০৩:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪