ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেটের আলোচিত যুবলীগ নেতা দিনার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৬:০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

ভারতীয় চোরাই চিনিকাণ্ডে ব্যাপক সমালোচিত ও ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়নের মামলার আসামি সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল হক ইলিয়াসি দিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা দিনার দক্ষিণভাগের কাশেম নগরে একটি বাড়িতে অবস্থান করছিলেন। জানতে পেরে স্থানীয়রা শুক্রবার রাতে ওই বাড়িটি ঘেরাও করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানায় নিয়ে যায়।

গত ০৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার। তিনি সিলেট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা চিনি চোরাচালানসহ নানা অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

সাবেক পুলিশ কর্মকর্তার সহোদর হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরীর অনুসারী হিসেবে অপরাধ জগতে তার প্রচণ্ড দাপট ছিল। বিগত দিনে ভারতীয় চিনি চোরাচালানের ঘটনায় দলের নেতা-কর্মী ও পুলিশ প্রশাসনের কতিপয় কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেন নগরের শাহজালাল (র.) দরগাহ গেট হোটেলে হতো বলেও একাধিক সূত্রে জানা যায়।

সরকার পতনের পর থেকে সিলেটের আওয়ামীলীগের নেতা-কর্মীরা গা-ঢাকা দেন। একইভাবে দিনারও আত্মগোপনে চলে যান। সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের আলোচিত যুবলীগ নেতা দিনার গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪