ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় দুই নাগরিক বিজিবি’র হাতে আটক

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া মদ্যপ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভোমরা সীমান্তে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান।

আটকৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বেপরোয়া গতিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তারা ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে মধ্যরাতে ভারতীয় বিএসএফের সঙ্গে এনিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এমন কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রতিউত্তরে ভারতীয় বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার জানিয়েছেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় ছিলেন। অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩-৪টি ইজিবাইক ভেঙে এবং গোজাডাঙ্গা আইসিপির দুটি গেট ভেঙ্গে গাড়িটি ভোমরা স্থলবন্দরের দিকে যায়। তীব্র গতির কারণে ভারতীয় বিএসএফ টহলদল তাদেরকে নিবৃত করতে ব্যর্থ হয়। এ ব্যাপারে বিজিবির নিকট দুঃখ প্রকাশ করেন এই বিএসএফ কর্মকর্তা।

লে. কর্নেল আশরাফুল হক বলেন, অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় দুই নাগরিক বিজিবি’র হাতে আটক

আপডেট সময় : ০২:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪