ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

সরকারের দায়িত্ব পালন সহজ নয়- ড. মঈন খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

স্বৈরাচারের পতনের কারণে সবাই নিজ নিজ মতামত প্রকাশ করতে পারছে। বিপ্লবী সরকারের দায়িত্ব পালন সহজ নয়। তারা কঠিন সময়ের মধ্যে কাজ করে যাচ্ছে। এমন মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনগণের প্রত্যাশা: অন্তর্বর্তী সরকারের দুই মাস শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করবে তার কোনো দিক নিদের্শনা নেই। তারা জনগণের চাওয়া অনুযায়ী কাজ করবে। জনগন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে মেন্ডেট দিয়েছে। যা শুধুমাত্র সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমেই সম্ভব। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুপারিশ নিয়ে সরকার কাজ করতে পারে। এ সময় অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যুগান্তকারী কোন বার্তা দিতে পেরেছে কি না-এমন প্রশ্নও রাখেন তিনি।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দেশে আদিকাল থেকেই দুর্গাপূজা হয়ে আসছে। এদেশের মুসলিমরা কখনোই মৌলবাদী ছিল না। পশ্চিমাদের সমর্থনের জন্য বাংলাদেশকে মৌলবাদী বলে প্রচার করার ষড়যন্ত্র হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারের দায়িত্ব পালন সহজ নয়- ড. মঈন খান

আপডেট সময় : ১২:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪