ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ২টি ট্রাক ও ৪ চোরাকারবারী আটক

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৫:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে

সিলেটের শাহপরাণ থানা পুলিশের অভিযানে ৮৯৭টি চিনির বস্তা সহ ২টি ট্রাক ও ৪ চোরাকারবারী আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গতকাল ১০ মে শুক্রবার ভোরে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল আজিজ, এসআই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, এএসআই (নিঃ) মজমুল হক সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন সিয়েরা ৬৩ ও সিয়েরা ৬৬ এর বিশেষ অভিযান ডিউটিরত সুরমা গেইট রোডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পান সিলেটের তামাবিল রোড হয়ে দুই টি ট্রাক ভারতীয় চিনিসহ সিলেট শহরে প্রবেশ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল অনুমান ৭.১৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন জালালাবাদ ক্যান্টরমেন্টস্থ সিনেমা হল গেইটের সামনে রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করে বর্ণিত ট্রাক দুইটি আটক করেন। আটককৃত ট্রাক দুইটি তল্লাশী করেন।

তল্লাশীকালে ট্রাক থেকে চারজনকে আটক করেন। আটককৃতরা হলেন ১. মো: সাজ্জাদ হোসেন (৪৩) (ড্রাইভার), পিতা-জালাল উদ্দিন, স্থায়ী: গ্রাম- বজ্রাপুর, পোষ্ট- খালিশপুর, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহ, ২. মো: রাজন মিয়া (২১) (হেলপার), পিতা-তোরাফ উল্লা, স্থায়ী: গ্রাম- শাহ মিছকিন পুর, পোঃ- সদরাবাদ, থানা-নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ, ৩. রাসেল আহমদ (৩০) (ড্রাইভার), পিতা মৃত আব্দুল আলিম, সাং গোবিন্দপুর (হালিশপুর) খানা -কোটচাঁদপুর জেলা-ঝিনাইদহ ৪. নূর মোহাম্মদ (৩০) (হেলপার), পিতা-মৃত ইন্তাজ আলী, স্থায়ী: গ্রাম- দক্ষিণবাগ, পোঃ- দক্ষিণবাগ, থানা- কালীগঞ্জ, জেলা-গাজীপুর।

তাদের হেফাজতে থাকা হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট ২২-০৩৭৫, থেকে ভারতীয় ৪৫০ বস্তা চিনি এবং আরেকটি হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট ২২-২৪৬১, থেকে ৪৪৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫১,৬৬,৭২০/- (একান্ন লক্ষ ছেষট্টি হাজার সাতশত বিশ) টাকা।

এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস মিডিয়াকে জানান, উক্ত চিনির বস্তা উদ্ধার করে দুপুর ১২.১৫ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ করেন। উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং- ০৮. তাং-১০/০৫/২০২৪খ্রিঃ ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(by25D রুজু হয়। বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় চিনি সহ ২টি ট্রাক ও ৪ চোরাকারবারী আটক

আপডেট সময় : ০৫:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪