ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে আব্দুল মুনিম জাহেদী ক্যারল’র অভিনন্দন

প্রবাস ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

লন্ডন-বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদ-কে লন্ডন-বাংলা ও ইউরো বাংলা’র পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘তৃতীয় বাংলা খ্যাত লন্ডনের বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বশীল ও মর্যাদাপূর্ণ প্লাটফর্ম লন্ডন-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৮ জানুয়ারি, রোববার সম্পন্ন হয়েছে।

বার্তায় তিনি আরও বলেন, উত্তেজনাপূর্ণ এবং প্রত্যাশিত উৎসবমুখর এই নির্বাচনে নেতৃত্বের আসনে বসেন বিলেতের বাংলা মিডিয়ার দুই সুপরিচিত সহযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও তাইসির মাহমুদ। এছাড়া নির্বাহী কমিটিতে স্থান পাওয়া সকলেই আমার সহযোদ্ধা-সজ্জন। আমি নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে লন্ডন-বাংলা ও ইউরো বাংলা’র পক্ষ থেকে হৃদ্যিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

নবনির্বাচিত প্রেসিডেন্টে ও সেক্রটারির তারুণ্যনির্ভর ও চৌকষ নেতৃত্বে প্রিয় সংগঠন লন্ডন- বাংলা প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রায় শুরু থেকে প্রতিটি নির্বাচনে ইতোমধ্যে শীর্ষ পদগুলোতে অপরাজিত থেকে নির্বাচিত হয়ে যোগ্যতার সাথে কাজ করে আসা মুহাম্মদ জুবায়ের এবার প্রেসিডেন্ট পদেও বিজয়ী হলেন। আর তাইসির মাহমুদ দ্বিতীয়বারের মতো সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এবং এর আগে তাঁরও কয়েকটি শীর্ষ পদে নির্বাচিত হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট গল্পকার সাঈম চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, অ্যাসিসট্যান্ট ট্রেজারার ইব্রাহীম খলিল, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া অ্যাণ্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রূপি আমিন। এক্সিকিউটিভ মেম্বার যথাক্রমে সাহিদুর রহমান সুহেল, ফয়সল মাহমুদ, পলি রহমান, জাকির হোসেন কয়েস ও আনওয়ার শাহজাহান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে আব্দুল মুনিম জাহেদী ক্যারল’র অভিনন্দন

আপডেট সময় : ০৪:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪