ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রুশ কারাগারে মৃত্যুবরণকারী নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে বাইডেনের ‘রুদ্ধদ্বার’ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ও কন্যার সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় নাভালনির মৃত্যুতে তার পরিবারের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় উল্লেখ করে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস জানিয়েছে, এই রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন বলেন, অ্যালেক্সেই নাভালনির উত্তরাধিকার রাশিয়া ও সারা বিশ্বের মানুষ বহন করবে। সারা বিশ্বের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইয়ে নাভালনির কাছ থেকে অনুপ্রেরণা পাবে।

এর আগে, ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিনের কারণে সারাক্ষণ পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। অথচ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি জলবায়ু বিপর্যয়।’

প্রসঙ্গত গত শুক্রবার রাশিয়ার একটি কারাগারে সাজা ভোগ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে ৪৭ বছর বয়সী অ্যালেক্সেই নাভালনির মৃত্যু হয়।

রুশ কারা কর্মকর্তারা নাভালনির মৃত্যুর কথা ঘোষণা করার পরই হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘আমরা জানি না ঠিক কী ঘটেছিল, তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু পুতিন ও তার গুন্ডাদের কারণে হয়েছে।’

এদিকে সপ্তাহ পার হলেও নাভালনির মরদেহ এখন পর্যন্ত বুঝে পায়নি তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুশ কারাগারে মৃত্যুবরণকারী নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে বাইডেনের ‘রুদ্ধদ্বার’ বৈঠক

আপডেট সময় : ০১:০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪