ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

মুহিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে

সিলেটের মুহিবুর রহমান এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে নিহতের পরিবারের উদ্যোগে সিলেট জজ আদালত প্রাঙ্গণে গত ৮ এপ্রিল রবিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে নিহত মুহিবুর রহমানের মা রাজিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে বলেন, ছেলেকে হত্যা করার পর ভূমিখেকো ও শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম মাসুদ ও সন্ত্রাসী সুহেল সহ তার সহযোগিদের নিয়ে জোরপূর্বক সিলেট নগরীর চৌকিদেখী ইলাশকান্দিস্থ ৩৬/২ নং আমাদের বাসা সহ জমি দখল করেছে। সন্ত্রাসীরা আমার মেয়েদের উপর হামলা, নির্যাতন ও হুমকী দিচ্ছে। তাদের ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। নগরীর যেখানেই বাসা নিয়ে থাকা শুরু করি, সেখানে গিয়ে জাহিদুল সহ সন্ত্রাসীরা আমাদেরকে হত্যার হুমকী দিয়ে যাচ্ছে।
নিহতের মা রাজিয়া বেগম বলেন, নিজের জমির জন্য কলিজার টুকরা ছেলে মুহিবুর রহমানকে সন্ত্রাসীরা হত্যা করেছে। অন্যান্য ছেলেদেরকেও সাজানো মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। আমি হত্যাকারী জাহিদুল ইসলাম মাসুদের ফাঁসি এবং তার সহযোগী ও হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখে নিহত মুহিবুর রহমানের বোন ফাতেমা বেগম, শাবানা বেগম, আমিনা বেগম, ছাদিয়া বেগম।
নিহতের মা রাজিয়া বেগম জানান, গত ২০১২ সালে সিলেট নগরীর চৌকিদেখী ইলাশকান্দিস্থ ৩৬/২ নং বাসা দখলকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম মাসুদ মুহিবুর রহমানকে হত্যা করে। এব্যাপারে এয়ারপোর্ট থানায় নিহত মুহিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে জাহিদুল ইসলাম মাসুদ গংকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং- দায়রা ১০৮২/১৫।

এদিকে গত ৩ এপ্রিল সন্ত্রাসী জাহিদুল ইসলাম মাসুদ তার সহযোগিদের নিয়ে জোরপূর্বক সিলেট নগরীর চৌকিদেখী ইলাশকান্দিস্থ ৩৬/২ নং বাসটি দখল করেছে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং জিআর-৫৭২৪।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুহিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন

আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪