ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৪৪, হতাহতের সংখ্যা আরও বাড়বে !

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৪৫৭ বার পড়া হয়েছে

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে।

মিয়ানমার জান্তা বাহিনীর প্রধান মিন অং হ্লাইং এর বরাত দিয়ে বিবিসির বার্মিস প্রতিনিধি দল জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়বে।

জান্তা প্রধান বলেন, ভূমিকম্পের ফলে রাজধানী নাই পিদোতে ৯৮ জন, সাগেইনে ১৮ এবং মান্দালেতে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে নাই পিদোতে ১৩২ ও সাগেইনে ৩০০ জনসহ অন্যান্য এলাকাতেও আহতের ঘটনা ঘটেছে। এদিকে থাইল্যান্ডে উঁচু ভবন ধসে তিনজন নিহত হয়েছেন।

২০২১ সালে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। এ অবস্থায় ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে পড়বে।

মিয়ানমারের বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এনইউজি জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আশ্রয়, সুপেয় পানি এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৪৪, হতাহতের সংখ্যা আরও বাড়বে !

আপডেট সময় : ০৮:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫