ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এডভোকেট এমরান চৌধুরী

শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ১২:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের সর্বস্থরের মুক্তিকামী মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে তার নেতৃত্বে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক সংগ্রামের পর জুলাই বিপ্লবেও দেশের সাধারণ মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনে যোগদান করে গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে গণখুনি শেথ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। অনুরোপভাবে আগামী নির্বাচনেও দীর্ঘদিন থেকে ভোটারধীকার বঞ্চিত মজলুম জনতা ধানের শীষের পক্ষে ভোটবিপ্লব করবে। এজন্য মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মজলুম জনতাকে ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে।

রোববার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার শেওলা দিগরভাগ শাহজালাল বাজারে শেওলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আযোজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ আমাদের সামনে নতুন এক সংগ্রামের সুযোগ। দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত মজলুম জনতা ধানের শীষের পক্ষে ভোটবিপ্লব করে এই গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং ন্যায়বিচারের অভাবের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা বিশ্বাস করি, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সংগ্রাম আমাদের সবার পবিত্র কর্তব্য।

বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা আব্দুল বাসেতের সভাপতিত্বে ও শেওলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুস সবুর, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়া, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাস, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এডভোকেট এমরান চৌধুরী

আপডেট সময় : ১২:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪