ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

ভারতের চেন্নাইয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড !

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে

ভারতের চেন্নাইয়ে স্বামীর বিরুদ্ধে তাদের নিজেদের মেয়েকে ধর্ষণের মিথ্যা অভিযোগ করেছিলেন এক নারী। ছয় বছর ধরে শুনানি চলার পর আদালতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে ছয় হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

ওই নারী অভিযোগ করেছিলেন বাবার নিরন্তর নিগ্রহের কারণেই গর্ভবতী হয়ে পড়েছে নাবালিকা। অভিযোগের প্রমাণ হিসাবে মেয়ের প্রস্রাব পরীক্ষার রিপোর্ট এবং আরও বেশ কয়েকটি পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দিয়েছিলেন তিনি। 

আদালতে শুনানিতে দেখা যায় যে গবেষণাগার থেকে পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিয়েছিলেন তিনি, এক সময় তিনি নিজেই সেখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন। তারই সুযোগ নিয়ে জাল রিপোর্ট তৈরি করেন । এমনকি, চিকিৎসকদের মিথ্যা বয়ান দিতেও বাধ্য করেন।

এরপর তার মেয়ের বয়ান রেকর্ড করে আদালত। তাতেই প্রমাণ হয়, ওই নারীর আনা সমস্ত অভিযোগই মিথ্যা। আরও জানা যায়, সেই সময় পারিবারিক আদালতে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। স্বামীকে ফাঁসাতেই তিনি এমন কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের চেন্নাইয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড !

আপডেট সময় : ০৫:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪