ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

বিবাহবার্ষিকীতে উপহার না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্বামীকে ছুরিকাঘাত!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে

বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামী তাকে উপহার দেবেন, কিন্তু উপহার দেননি স্বামী। এ কারণে ভীষণ ক্ষুব্ধ হয়ে স্ত্রী ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত করে বসেন। যদিও ভাগ্য সহায় থাকায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন স্বামী। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্বামী।

ভারতের বেঙ্গালুরুতে গত ২৭ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ছুরিকাঘাতে আহত ৩৭ বছর বয়সী কিরণ (ছদ্মনাম) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী সন্ধ্যার (ছদ্মনাম) বয়স ৩৫ বছর, তিনি গৃহিণী।

পুলিশ জানায়, কিরণ রাতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রান্নার কাজে ব্যবহৃত একটি ছুরি দিয়ে তাকে আঘাত করেন সন্ধ্যা। আঘাতটি কিরণের হাতে লাগে। স্ত্রীর আকস্মিক ছুরিকাঘাতে কিরণ হতচকিত হয়ে পড়েন তিনি। আবার ছুরিকাঘাত করার আগেই তিনি ধাক্কা মেরে স্ত্রীকে সরিয়ে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ ঘটনায় সন্ধ্যার বিরুদ্ধে তার স্বামী ১ মার্চ থানায় মামলা করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এটি একটি পারিবারিক বিষয়। আমরা স্বামী-স্ত্রীকে নিজেদের মধ্যে আলোচনার জন্য সময় দিয়েছি। আলোচনা শেষে তাদের আবার পুলিশের কাছে আসতে বলেছি।

তিনি জানা, এর আগে কোনো বিবাহবার্ষিকীতে স্ত্রীকে উপহার দেওয়া মিস করেননি কিরণ। তবে দাদার মৃত্যুর কারণে এবারের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে কোনো উপহার কিনে দিতে পারেননি তিনি। আর উপহার না পেয়ে ক্ষুব্ধ হন সন্ধ্যা।

কিরণ পুলিশকে জানিয়েছে, ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আগে থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তার স্ত্রী। তিনি স্ত্রীকে কাউন্সেলিং করানোর কথাও ভেবেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিবাহবার্ষিকীতে উপহার না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্বামীকে ছুরিকাঘাত!

আপডেট সময় : ০৯:২৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪