ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরছেন !

প্রবাস ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

শারীরিক নানা অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।

এবার খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাব্য তারিখ জানালেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

বুধবার (১৯ মার্চ) ইফতারের পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানান, খালেদা জিয়া তাদের অনুরোধে ঈদের পরে দেশে ফিরছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন।

খালেদা জিয়া দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন জানিয়ে এম এ মালেক বলেন, ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-এক দিন এদিক-সেদিক হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন—এমন প্রশ্নের জবাবে এম এ মালেক বলেন, আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত বলতে পারছি না। খালেদা জিয়া যাওয়ার কিছু দিন পরে হয় তো তিনি দেশে ফিরবেন। এক সাথে দুজন অবশ্যই যাবেন না, এটা আমি বিশ্বাস করি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরছেন !

আপডেট সময় : ১১:০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫