ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

বিএনপির সাথে বৈঠকের মাধ্যমে সংস্কার নিয়ে সংলাপ শুরু করলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে

সংস্কারের বিষয়ে সংলাপে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার কার্যালয় ও বাসভবন যমুনায় গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিএনপির ৬ সদস্যের এই প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন। আর দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ শুরু হয়েছে। সংস্কারের বিষয়ে বিএনপি নিজেদের প্রস্তাবনা সংলাপে তুলে ধরবেন বলে জানা গেছে।

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত ১১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার করতে ৬টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। পরে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংস্কার কৌশল ও রূপরেখা প্রণয়নে ৬টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি-ও।

এদিকে, সংস্কারের উদ্দেশ্যে সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনে সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনে ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির সাথে বৈঠকের মাধ্যমে সংস্কার নিয়ে সংলাপ শুরু করলেন ড. ইউনূস

আপডেট সময় : ০৩:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪