ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

বিআরটিএ মোটরযান পরিদর্শকের সাথে সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের সাক্ষাত

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০৭:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে

বিআরটিএ সিলেট জেলা অফিসের মোটরযান পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট জেলা ও মেট্রো. সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট বিআরটিএ কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, বর্তমানে জেলা ও মেট্রোর গাড়ি আলাদা করতে হলুদ ও সাদা রং ব্যবহার করা হচ্ছে। জেলা ও মেট্রোর গাড়ি আলাদা করলে সিএনজিচালিত অটোরিক্সার মালিক ও চালকরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হবেন। এতে করে কষ্টে উপার্জিত টাকায় কেনা সিএনজি নিয়ে স্কুল-কলেজ, হাসপাতাল, বিমানবন্দর, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেন্দ্রে আসা শ্রমিক ও যাত্রীরা হয়রানির শিকার হবেন।

এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া ফিটনেস, পারমিট ও গাড়ির মালিকানা বদল সহজীকরণের দাবি জানান নেতৃবৃন্দ।

এসময় মোটরযান পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন বলেন, দক্ষিণ সুরমার তেলিবাজারে ফিটনেস ও পারমিট প্রদানের ক্ষেত্রে গাড়িতে হলুদ কিংবা সাদা রং করা বাধ্যতামূলক নয়। এছাড়াও বিআরটিএ এর সকল কার্যক্রম সহজীকরণের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মেট্রো. সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের নজরুল ইসলাম তালুকদার, কবির আহমদ, আব্দুল কাইয়ূম, মো. মনিরুজ্জামান রনি, আমিনুর রহমান, হেলাল আহমদ, আব্দুস সামাদ বদরুল, সজিদ আহমদ, সায়েদ আহমদ, দলু মিয়া, আব্দুল আহাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিআরটিএ মোটরযান পরিদর্শকের সাথে সিএনজিচালিত অটোরিক্সা মালিক ঐক্য পরিষদের সাক্ষাত

আপডেট সময় : ০৭:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪