ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার উদ্যোগে দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডের রায়ের গ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে রবিবার (৩০ জুন) দুপুরে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ও ২৯নং ওয়ার্ডের মানুষ এখনও পানিবন্দি রয়েছেন। না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বন্যার পানিতে পানিবন্দি হয়ে আছেন। এখনও রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি নিমিজ্জিত রয়েছে। কিভাবে এই বন্যার পানি নিষ্কাশন করা যায়, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে আহবান জানানো হয়।

বক্তারা আরো বলেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। এই এলাকার অনেক বিত্তবানরা দেশ ও বিদেশে রয়েছেন। সরকারের পাশাপাশি তাদেরকেও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব মো. আজিজুল করিম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব আব্দুর রহমান রিপন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অফ কমার্স এর পরিচালক হুমায়ুন আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উপদেষ্টা হাজী মো. রইছ আলী, সহ সভাপতি হাজী আব্দুস সাত্তার, সহ সভাপতি আবুল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাভেল, মনজুর আহমদ, কার্যকরী সদস্য মীর মো. জাকারিয়া, মো. লায়েক মিয়া, ছাব্বির আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার উদ্যোগে দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৯:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪