ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার; নিখোঁজ কার্গো মাস্টার

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

পূর্ব বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মালবাহী ‘এমভি মৌ-মনি’ কার্গো জাহাজের ১১ নাবিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।  এখনও নিখোঁজ রয়েছেন কার্গোটির মাস্টার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মাছ ধরার একটি ট্রলার তাদের উদ্ধার করে। তবে উদ্ধার ব্যক্তিও ও নিখোঁজদের কারও পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ‘এমভি মৌ-মনি’ নামের মালবাহী একটি কার্গো জাহাজ। জাহাজে ১২ জন নাবিক ছিলেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের ইসলাম চর এলাকায় ঢেউয়ের কবলে পড়ে কার্গো জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশটি ধরে ভেসে থাকেন ১২ নাবিক।

জরুরি সেবা ৯৯৯ নম্বরে  নাবিকদের কাছ থেকে দুর্ঘটনার তথ্য পেয়ে তাদের উদ্ধারে দুপুর ২টার দিকে হাতিয়া কোস্টগার্ড ও নলচিরা নৌ-পুলিশের দুটি টিম হাতিয়ার নলচিরা ঘাট থেকে রওনা হয়। সমুদ্র উত্তাল থাকায় নৌ-পুলিশ ঘটনাস্থলে না যেতে পারলেও কোস্টগার্ড সেখানে পৌঁছায়।

১১ নাবিক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ।

তিনি বলেন, কার্গো জাহাজের ১১ নাবিক উদ্ধার হলেও জাহাজের মাস্টারের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের কারও পরিচয় এখনো জানা যায়নি।  

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের পেটি অফিসার মো. সেলিম মন্ডল বলেন, সাগরে অবস্থানরত জেলেরা ডুবে যাওয়া কার্গো জাহাজের ভাসমান ১১ জন নাবিককে উদ্ধার করে চট্টগ্রামগামী মালবাহী অন্য একটি জাহাজে তুলে দেন। তবে ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

৬ সদস্যের একটি টিম মাস্টারকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি বলে জানান তিনি।

তথ্যসূত্র: নিউজ ২৪ বিডি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার; নিখোঁজ কার্গো মাস্টার

আপডেট সময় : ১২:৫৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪