ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ফয়সল আহমদ চৌধুরীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

বারাকা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সিলেট মিররের প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা জরুরী। বিগত সময়ে আমরা মুক্তভাবে কথা বলতে পারিনি। এখন কথা বলা যাচ্ছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।

তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা সবচেয়ে বেশি জনপ্রিয়।তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে মূহুর্তের মধ্যে জনগণের দোরগোড়ায় সংবাদ পৌঁছে যায়।

তিনি আরো বলেন, অনলাইন গণমাধ্যমে এই সময়ে সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় তাঁর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ক্লাব সদস্য তারেক আহমদ খান ও এমএ ওয়াহিদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফয়সল আহমদ চৌধুরীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

আপডেট সময় : ০৫:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪