ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নির্বাচিত হলে সিলেট সদরের শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিবো: অধ্যক্ষ সুজাত আলী রফিক

মোহাম্মদ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে

সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক বলেছেন,আগামী নির্বাচনে আমাকে নির্বাচিত হলে সিলেট সদর উপজেলার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিবো।

তিনি মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসীনগর ও হাটখোলা ইউনিয়নের ফকিরের গাঁওয়ে পৃথক নির্বাচনী সভায় এ মন্তব্য করেন।

এসময় সুজাত আলী রফিক বলেন, ৪০ বছরের রাজনীতির পাশপাশি আমি বিগত ৩০ বছর যাবত শিক্ষকতার মহান পেশার সাথে জড়িত রয়েছি, আমি দেখেছি সিলেট সদর উপজেলা শিক্ষাক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে। সদরের অনেকস্হানে এখনও প্রাইমারী স্কুল নেই, হাইস্কুল নেই, কলেজ নেই, টেকনিক্যাল স্কুল নেই, তাই আমি নির্বাচিত হলে সদর উপজেলার অন্যান্য উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

এজন্য আগামী ৮ মে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে সদরবাসীর প্রতি আহবান জানান।

এসকল সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহনুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, হাটখোলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোশাহিদ আলী,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান, যুবনেতা আশরাফ সিদ্দকী, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আশ্রব আলী, প্রবীন মুরব্বী আব্দুল হামিদ, ইউপি সদস্য আলকাছ মিয়া,মুহিত আলম শফিক, ইসহাক আলী প্রমুখ।

এরআগে মঙ্গলবার দিনভর তিনি সিলেট সদর উপজেলার বুড়জান চা বাগান সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচিত হলে সিলেট সদরের শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিবো: অধ্যক্ষ সুজাত আলী রফিক

আপডেট সময় : ০৬:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪