ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার স্বাস্থ্য মেলা ও আলোচনা সভা

নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শরীরচর্চা করতে হবে –জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ ওয়াদুদ বলেছেন, স্বাস্থ্য আমাদের জীবনের অমূল্য সম্পদ। আমাদের শরীর ও মনকে সুস্থ্য রাখতে নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত শরীরচর্চা করতে হবে। শরীর অসুস্থ্য থাকলে মনও ভালো থাকে না। তাই স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়ম মেনে চলতে হবে। তিনি বলেন, ভালো শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হওয়া যায়। শিক্ষার্থীদের জ্ঞানের মাধ্যমে নিজেদের গড়ে তুলে সমাজকে আলোকিত করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি নিয়মিত নিজেদের শরীরের যত্ন নিতে হবে।

তিনি আরো বলেন, প্রতিবছর স্বাস্থ্যমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে তুলছে আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালা। আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ভূয়সী প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

তিনি সোমবার (৩০ ডিসেম্বর) শহরতলীর বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার আয়োজনে স্বাস্থ্য মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আহম্মদ আলী’র সভাপতিত্বে ও আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ইয়ুথ অফিসার ফিলিপ সমদ্দার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাস, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোরধারা পাঠাশালার জুনিয়র ইয়ুথ অফিসার হামিদা আক্তার হিমু, সিনিয়র কাউন্সিলর আম্মাতুল সালাম, আলোর ধারার কম্পিউটার শিক্ষক মাসসুদুল ইসলাম সুনম, ইয়োথ অ্যাডভোকেট আলামিন, স্মৃতি, রিয়া, জয়শ্রী, হাদি সিফাত, তজুমুল হক, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. আজিজুর রহমান, শিক্ষক আফিয়া বেগম, দুলাল চন্দ্র বিশ্বাস, বিজয় লক্ষী দাস, জয়নব রাজিয়া, জাহিদুল ইসলাম, শিপ্রা ভট্টাচার্য প্রমুখ।

স্বাস্থ্য মেলায় বিভিন্ন স্কুলের ৩০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্বাস্থ্য মেলায় ৮টি স্টলে স্বাস্থ্য সেবার বিভিন্ন উপকরণ প্রদর্শন করে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরএইচস্টেপ আলোরধারা পাঠাশালার স্বাস্থ্য মেলা ও আলোচনা সভা

নিয়মিত সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি শরীরচর্চা করতে হবে –জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ

আপডেট সময় : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪