ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

জৈন্তাপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদকে গণসংবর্ধনা

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১২:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পদক মোহাম্মদ গোলজার আহমদ সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে জৈন্তাপুর উপজেলার দিগারাইল ছাত্র ও যুব সমাজ।

রোববার বিকেলে উপজেলার দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ আজাদ।

যুব সংগঠক দুলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃহত্তর জৈন্তা উন্নয়ন ফোরামের সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. এম রুহেল।

নাঈম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আলহেরা ডিজিটাল আইটির পরিচালক জুবায়ের আহমদ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জৈন্তারাজ্য। এই অঞ্চলে সুসন্তানরা সমাজে সর্বক্ষেত্রে অবদান রাখছেন। গোলজার আহমদ জৈন্তাপুর উপজেলা থেকে গিয়ে সিলেটজুড়ে আলো ছড়াচ্ছেন।

সংবর্ধনার জবাবে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, আমি আজ আবেগাপ্লুত। যে বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবন শুরু হয়েছিল, সেই বিদ্যালয়ে আজ আমাকে সম্মানিত করা হচ্ছে। যতদিন বেঁচে থাকব এই ঋণ শোধ করতে পারব না। যতদিন বেঁচে থাকব এই এই জনপদের মানুষের জন্য কাজ করব। আল্লাহ তায়ালা যদি আমাকে কবুল করেন তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জৈন্তাপুরবাসীর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জৈন্তাবার্তার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, আজকের সিলেট এর জৈন্তাপুর প্রতিনিধি ইমাম উদ্দিন, মাওলানা জামিল বিন মুজাফ্ফর, দৈনিক কাজিরবাজার এর জৈন্তাপুর প্রতিনিধি মুরাদ হাসান, সাংবাদিক বিলালুর রহমান, যুব সংগঠক সালমান আহমদ, আব্দুল লতিফ সরকার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদকে গণসংবর্ধনা

আপডেট সময় : ১২:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪