ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন

জমকালো আয়োজনে সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

দু’টি পাতা একটি কুড়ির শহর পবিত্র নগরী সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। সিলেট বিভাগের চার জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত লাল দল সিলেট ও সবুজ দল সিলেটের মধ্যে টসে জিতে ফিল্ডিং নেন লাল দল সিলেট।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২.৩০ মিনিটের সময় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সহ-ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

এর আগে, ক্রিকেট টুর্নামেন্টটি উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ব্যবস্থাপনা কমিটি নগরীর লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টটি উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবেন সিলেটবাসী। খেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দর্শকরা দল বেঁধে মাঠে ডুকছিলো।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম জানান, বেলা যত গরাবে মাঠে দর্শকদের সমাগম ততই বাড়বে। দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জমকালো আয়োজনে সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪