ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

বিপিএলে মিরাজের এমন পারফরম্যান্সের জন্য দায়ী ‘মানসিক অবস্থা’

নাহিদ আহমদ
  • আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

নাহিদ আহমদঃ বিপিএলের গত আসরে জিতেছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। জাতীয় দলে টি–টুয়েন্টি সংস্করণের দলে নিয়মিত না হলেও তাই মেহেদী হাসান মিরাজের ওপর আস্থা রেখেছিল সিলেট টাইটানস। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে তাঁকে করেছিল অধিনায়কও।

কিন্তু ব্যাটিং–বোলিং কোনো জায়গায়ই আস্থার প্রতিদান দিতে পারেননি দলকে। সিলেট টাইটানসের হয়ে এবার তাঁর পারফরম্যান্স ছিল মলিন। ফ্র্যাঞ্চাইজিটির কোচ সোহেল ইসলাম মনে করেন, মাঠের বাইরের নানা ঘটনার প্রভাব পড়ে থাকতে পারে মিরাজের ব্যাটিং–বোলিংয়ে।

আজ রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ১২ রানে হেরে বিপিএল শেষ হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে সিলেট কোচ বলেন, ‘(টানা দুই দিনে) পরপর খেলা ছিল। আসলে ওই ধরনের চিন্তা করারও কোনো সময়ও ছিল না (পারফরম্যান্স নিয়ে)। অধিনায়কত্বের চাপ তো ছিলই। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় মানসিকভাবেও মিরাজ আসলে খুব সেটেলড ডাউন বা খুব শান্ত অবস্থায় ছিল না। বিভিন্ন ধরনের ইস্যুজ ছিল এর ভেতরে, আপনারা জানেন সেটা।

এবারের বিপিএলে ৯ ইনিংস ব্যাট করতে নেমে মাত্র ১০০ রান করেছেন মিরাজ, স্ট্রাইক রেটও এক শর কম। কখনো টপ অর্ডারে ব্যাট করতে নেমেছেন, কোনো দিন ব্যাটিংয়ে নেমেছেন শেষে—কাজ হয়নি কোনোটিতেই। আবার ৯ ম্যাচে বল হাতে নিয়েও উইকেট মাত্র ৬টি, ওভারপ্রতি রান দিয়েছেন ৯ করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিপিএলে মিরাজের এমন পারফরম্যান্সের জন্য দায়ী ‘মানসিক অবস্থা’

আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬