জকিগঞ্জের মোহাম্মদ রেদওয়ানুল হক পেল যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ
- আপডেট সময় : ০২:০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৫২৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে জকিগঞ্জের মোহাম্মদ রেদওয়ানুল হক। রেদওয়ানুল হক জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের সাবেক নৌ-অফিসার মৃত আব্দুল বাছিত এবং নাজমা বেগম দম্পতির সন্তান।
মোহাম্মদ রেদওয়ানুল হক ফুল-ব্রাইট স্কলারশীপ পেয়ে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে। রেদওয়ানুল হক হাজি তৈয়ব আলী মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণীতে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয় এবং গনিপুর কামালগঞ্জ স্কুল থেকে এস.এস.সি ও সিলেট সরকারি মডেল কলেজ থেকে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে পাশ করে। পরবর্তীতে সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে।
রেদওয়ানুল হক এর বড় ভাই স্পেন প্রবাসী আজিজুল হক শাহজাহান বলেন, আমার ছোট ভাই রেদওয়ানুল হক সাফল্যের ধারা যেন অব্যাহত রাখে এজন্য পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, সারা বিশ্বের শীর্ষ ৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) যেটি আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে অবস্থিত।















