ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার দাবী সিলটি পাঞ্চায়িত’র কেন্দ্রীয় কমিটির সভাপতি’র

বিশেষ প্রতিবেদন:
  • আপডেট সময় : ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৮৩৭ বার পড়া হয়েছে

সিলেট বিভাগবাসীর মাতৃভাষা ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার দাবী জানিয়েছেন সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে সামনে রেখে ছিলটি ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা ঘোষনা অপরিহার্য। সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষসহ বিশ্বের অসংখ্য মানুষ এই ভাষায় কথা বলে। বাংলা ভাষা পরে ছিলটি ভাষা বাংলাদেশের একমাত্র ভাষা, যার অক্ষর বা বর্ণমালা আছে, যা ছিলটি নাগরী লিপি নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা বাংলা ভাষা থেকে সম্পূর্ণ পৃথক। এই ভাষায় অনেক শক্তিশালী সাহিত্য, কবিতা ও পুঁথি রচিত হয়েছে। অনেকে পিএইচডি করেছেন।

ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষা করার দাবীতে ইতিমধ্যে সিলটি পাঞ্চায়িত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

তিনি বলেন, ছিলটি নাগরী অক্ষরজ্ঞান আজ অবহেলিত। ছিলটি নাগরী অক্ষর চর্চা হয় না বললেই চলে। ছিলটি ভাষা তথা ছিলটি নাগরী অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষ চালুর জোর দাবী জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমেরিকার ২য় রাষ্ট্রভাষা স্পেনিস, কানাডায় ফ্রেঞ্চ, ইউকেতে গেইলেক ভাষা চালু আছে। আন্তর্জাতিকভাবে ছিলটি ভাষা বিশ্বের ৯৭ তম ভাষা। তাই আমাদের জোর দাবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করা হউক। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার দাবী সিলটি পাঞ্চায়িত’র কেন্দ্রীয় কমিটির সভাপতি’র

আপডেট সময় : ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪