ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

‘ছাদ থেকে পড়ে’ ভাইরাল সেই শিশু হজযাত্রীর মৃত্যু !

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কায় ‘ছাদ থেকে পড়ে’ ইয়াহিয়া মোহাম্মাদ রামাদান নামে এক শিশু হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক একাধিক সংবাদমাধ্যম। এবার বাবা-মায়ের সঙ্গে হজ পালন করার কথা ছিল ইয়াহিয়ার।

বুধবার (১২ জুন) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এবারের হজ মৌসুমে মারা যাওয়া সবচেয়ে কমবয়সি হজযাত্রী ইয়াহিয়া মোহাম্মদ রামাদান। তার বাড়ি মিশরের কাফর আল শেখ প্রদেশে। তবে কাজের সুবাদে তার বাবা সৌদি আরবে থাকেন।

কয়েকদিন আগে ইয়াহিয়ার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াহিয়ার ইহরাম পরা একটি ছবিও পোস্ট করেন, যেটি মন কেড়েছিল নেটিজেনদের। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।

প্রতিবেদন অনুযায়ী, ছবিগুলো প্রকাশের পর মক্কার একটি ভবনের ‘ছাদ থেকে পড়ে’ ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। জানাজার পর তাকে মক্কাতেই দাফন করা হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের বেশকিছু সংবাদমাধ্যম বলেছে, গ্র্যান্ড মসজিদের মাত্রাতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে ইয়াহিয়ার মৃত্যু হয়।

তবে প্রকৃতপক্ষে কী কারণে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে তা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেনি তার পরিবার বা সৌদি আরব কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ, গালফ টুডে, রয়া নিউজ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘ছাদ থেকে পড়ে’ ভাইরাল সেই শিশু হজযাত্রীর মৃত্যু !

আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪