ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

কোম্পানীগঞ্জে শাহীন হত্যার মুল আসামীরা ধরাছোঁয়ার বাইরে- সংবাদ সম্মেলনে নিহতের ভাই

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৪৩৬ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ব্যবসায়ী শাহীন আহমদকে হত্যার পরও মুল আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন নিহতের ভাই শামীম আহমদ।

তিনি আরো অভিযোগ করেন, হত্যাকারীরা বর্তমানে আমাকেও হত্যার হুমকি দিচ্ছে। এদের হাত অনেক লম্বা। আমরা গোটা পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। এসময় নিহত শাহীন আহমদের বোন কান্নাজড়িত কন্ঠে ভাই হত্যার বিচার চান।

মঙ্গল বার (৩০ এপ্রিল) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস নিজগাও গ্রামের ব্যবসায়ী শাহীন আহমদ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে পরিবারের পক্ষ থেকে সিলেট অনলাইন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত শাহীন আহমদের ভাই ও মামলার বাদী শামীম আহমদ।

এসময় উপস্থিত ছিলেন নিহতের বোন শামীমা আক্তার, নিহতের চাচা আমির আলী ও মামাতো ভাই রিপন আহমদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১১ এপ্রিল ঈদের দিনে সন্ত্রাসীরা ঘোষণা দিয়ে শাহীনকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডের ২০ দিন অতিবাহিত হয়ে গেলেও রহস্যজনক কারণে মামলার মূল আসামীদের গ্রেফতারে অসহযোগিতা ও গড়িমসি করছে স্হানীয় পুলিশ প্রশাসন। তাই নিরুপায় হয়ে খুনীদের গ্রেফতরের জন্য সংবাদ সম্মেলন করতে হচ্ছে।

লিখিত বক্তব্যে শামীম আহমদ বলেন, গত ১১ এপ্রিল বৃহস্পতিবার, পবিত্র ঈদুল ফিতরের দিবাগত রাত পৌণে আটটায় সংঘবদ্ধ একটি সন্ত্রাসীচক্র কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস নিজগাও গ্রামের পাকা সড়কের উপরে প্রকাশ্যে আমার ছোট ভাই রাজধানী ঢাকার ইলেকট্রিক ব্যবসায়ী শাহীন আহমদকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডের মাসখানেক আগে থেকে সন্ত্রাসীরা আমাকে ও আমার ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।

তিনি আরও বলেন, সন্ত্রাসী চক্রের ক্রমাগত হুমকিধামকি এবং এর প্রেক্ষিতে ঢাকায় ও সিলেটে একাধিক থানায় জিডি করার পরেও আইনের তোয়াক্কা না করে সন্ত্রাসীরা প্রকাশ্যে আমার ভাইকে প্রাণে মেরে ফেলে। ঘটনার ১৯ দিন অতিবাহিত হওয়ার পর পুলিশ এক আসামীকে গ্রেফতার করে এবং র‌্যাব কর্তৃক এক আসামী গ্রেফতার হয়। কিন্তু মামলার মুল আসামীরা ধরাছোঁয়ার বাইরে।

লিখিত বক্তব্যে শামীম আহমদ আরো বলেন, ১৫ এপ্রিল কোম্পানীগঞ্জ থানায় আমি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করি। পুলিশ মূল আসামী আনোয়ার ও শাহেদকে গ্রেফতার করতে গড়িমসি করছে। এই আসামীদের সঠিক অবস্থান পুলিশকে জানানোর পরও রহস্যজনক কারণে তাদেরকে গ্রেফতার করতে পুলিশ কোনো তৎপরতা চালাচ্ছে না।

সংবাদ সম্মেলনে তারা ভাড়াটে সন্ত্রাসী মরম আলী সহ হত্যার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কোম্পানীগঞ্জে শাহীন হত্যার মুল আসামীরা ধরাছোঁয়ার বাইরে- সংবাদ সম্মেলনে নিহতের ভাই

আপডেট সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪