ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক : খন্দকার মুক্তাদির

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ১১:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ ফ ম কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক। দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার নেতার ভূমিকা পালন করেছিলেন তিনি। সিলেট শহরের রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে এবং তৎকালিন সময়ের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই বিএনপি নেতা আ ফ ম কামালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও রহস্যজনক কারণে হত্যাকাণ্ডের মুল হোতাসহ অভিযুক্তকারীদের বিরুদ্ধে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে কামালের সকল খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এসময় তিনি আ ফ ম কামালের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি শুক্রবার (৮ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ ফ ম কামালের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বৃহত্তর আলীনগর এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এলাকার বিশিষ্ট মুরব্বী জৈন উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা সুমন আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা প্রমুখ।

আলোচনা সভা শেষে আ ফ ম কামালের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক : খন্দকার মুক্তাদির

আপডেট সময় : ১১:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪