ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

কানাডায় পিজিপি প্রোগ্রামের আওতায় নতুন আবেদন গ্রহণ বন্ধ !

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) পিজিপি প্রোগ্রামের আওতায় নতুন আবেদন গ্রহণ বন্ধ রেখেছে।

আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা হবে। নতুন আবেদন গ্রহণের পরিকল্পনা আপাতত নেই। আইআরসিসি আরও জানিয়েছে, সুপার ভিসা প্রোগ্রামের অধীনে বাবা-মা ও দাদা-দাদিদের কানাডায় আনতে পারবেন আবেদনকারীরা। এই ভিসায় একটানা পাঁচ বছর কানাডায় বসবাস করা যাবে।

২০২৫ সালের মধ্যে অভিবাসনের হার ২০ শতাংশ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। এরই প্রভাব পড়েছে পিজিপি প্রোগ্রামে। চলতি বছরে ২৪,৫০০ আবেদন নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার অভিবাসীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষত যাঁরা নিকটাত্মীয়দের কানাডায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে চাচ্ছিলেন, তাঁদের জন্য এটি হতাশাজনক খবর।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সরকারের এই পদক্ষেপ অনেক পরিবারকে বিপাকে ফেলবে। পিজিপি প্রোগ্রাম কবে আবার চালু হবে, তা এখনো অনিশ্চিত।

পিজিপি প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ গত ১ জানুয়ারি ২০২৫ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে সুপার ভিসা চালু রয়েছে, যা পরিবারের সদস্যদের কানাডায় দীর্ঘ মেয়াদে থাকার সুযোগ দিচ্ছে।

কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন আনার এই সিদ্ধান্ত অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি বড় ধাক্কা। যদিও সুপার ভিসার বিকল্প কিছুটা স্বস্তি দিলেও, পিজিপি প্রোগ্রামের সাময়িক বন্ধ হয়ে যাওয়া অনেক পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাডায় পিজিপি প্রোগ্রামের আওতায় নতুন আবেদন গ্রহণ বন্ধ !

আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫