ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহকারী ভারতীয় হাইকমিশনের আয়োজন ২ মার্চের মধ্যে দেশের সব মসজিদের তথ্য চাইল ইসলামিক ফাউন্ডেশন একনেক পুনর্গঠন: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন কাঠামো, বিকল্প সভাপতি মির্জা ফখরুল “মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না” — গয়েশ্বর চন্দ্র রায় পুলিশের নতুন আলী হোসেন ফকির নতুন আইজিপি ৩০-৪০ মিনিটে বদলে যায় ক্ষমতার পটভূমি: বঙ্গভবনের ভেতরের ঘটনা জানালেন রাষ্ট্রপতি সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি সংকটে পালিয়ে, এখন নেতৃত্বে — ত্যাগীদের বঞ্চনার কথা বললেন আব্দুল কাইয়ুম জালালি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন সিলেট সিটির নেতৃত্বে পরিবর্তনের হাওয়া — কাইয়ুম চৌধুরীকে কয়েস লোদীর অভিনন্দন

একনেক পুনর্গঠন: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন কাঠামো, বিকল্প সভাপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করেছে সরকার। নতুন কাঠামোয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি এবং বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে বিকল্প সভাপতি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

পুনর্গঠিত একনেক কমিটিতে সভাপতি ও বিকল্প সভাপতির পাশাপাশি সদস্য হিসেবে থাকছেন পরিকল্পনা ও অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, বস্ত্র ও পাটমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথমন্ত্রী এবং নৌপরিবহনমন্ত্রী। এছাড়া সংশ্লিষ্ট এজেন্ডাভুক্ত মন্ত্রণালয়ের মন্ত্রীরাও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

একনেক দেশের উন্নয়ন প্রকল্প প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদন, প্রকল্প বাস্তবায়ন তদারকি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের দায়িত্ব পালন করবে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগসংক্রান্ত প্রস্তাব বিবেচনা ও অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনা দেবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা বিভাগ; সহায়তাকারী হিসেবে থাকবে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ, পররাষ্ট্র, শিল্প, বস্ত্র ও পাট, বাণিজ্য এবং আইনমন্ত্রী। সংশ্লিষ্ট ক্রয় প্রস্তাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও সদস্য হিসেবে যুক্ত হবেন।

এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সহায়তাকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা দায়িত্ব পালন করবেন।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়কও করা হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে। এ কমিটির সদস্য হিসেবে থাকছেন স্থানীয় সরকারমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও আইনমন্ত্রী।

নীতিনির্ধারক মহলের মতে, একনেকসহ গুরুত্বপূর্ণ তিনটি কমিটির পুনর্গঠন সরকারের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা দিতে পারে। বিশেষ করে বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন, সরকারি ব্যয় ব্যবস্থাপনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে এসব কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

এখন নজর থাকবে—নতুন কাঠামোর অধীনে কত দ্রুত উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে গতি আসে এবং অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কীভাবে কার্যকরভাবে বাস্তবায়িত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একনেক পুনর্গঠন: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন কাঠামো, বিকল্প সভাপতি মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬