ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত ১০, আহত ৪০০ ছাড়াল—৮৫ জন আইসিইউতে

ইরানের পাল্টা আঘাতে ইসরাইলে মৃত্যু মিছিল

আন্তর্জাতিক ডেস্ক | ০১ মার্চ ২০২৬, রোববার
  • আপডেট সময় : ০৯:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৩৫১ বার পড়া হয়েছে

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে ইরানের পাল্টা আঘাতে ইসরাইলে নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। প্রথমে হতাহতের তথ্য গোপন থাকলেও ধীরে ধীরে সামনে আসছে ভয়াবহ চিত্র।

ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, ইরানের প্রতিশোধমূলক হামলায় প্রথমে দুই নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে বিভিন্ন গণমাধ্যমে আরও চারজনের মৃত্যুর খবর প্রকাশ পায়।

পরে জেরুজালেমের পশ্চিমে অবস্থিত শহর বেইত শেমেশ-এ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন বিধ্বস্ত হলে হতাহতের সংখ্যা আরও বাড়ে। ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা জানায়, ওই হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছেন।

সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে ৪০০-র বেশি মানুষ। তাদের মধ্যে অন্তত ৮৫ জন আইসিইউতে চিকিৎসাধীন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়। এর পরপরই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে এবং ইসরাইলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সূত্র: মিডলইস্ট আই

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিহত ১০, আহত ৪০০ ছাড়াল—৮৫ জন আইসিইউতে

ইরানের পাল্টা আঘাতে ইসরাইলে মৃত্যু মিছিল

আপডেট সময় : ০৯:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬