ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের কর্ণেল হোসেইন আলী পাকিস্তানের সীমান্তে গুপ্তহত্যার শিকার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে

পাকিস্তান-ইরান চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গুপ্তহত্যার শিকার হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্নেল হোসেইন আলী জাওয়ানফার।

বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ শহরের সাথে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন ওই কর্নেল।

আইআরজিসি’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসি’র সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন।

এদিকে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য এর আগে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্থানীয় জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছিল। গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গি গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে।

গত ১৫ ডিসেম্বর প্রদেশের রাস্ক কাউন্টির একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের কর্ণেল হোসেইন আলী পাকিস্তানের সীমান্তে গুপ্তহত্যার শিকার

আপডেট সময় : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪