ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

‘আমি আর এই পদে থাকার যোগ্য নই’,- ভারতীয় বংশোদ্ভূত পদত্যাগকারী আইরিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী লিও ভারাদকর! বুধবার তিনি হঠাৎ নিজেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। যার পরেই গোটা দেশজুড়ে হইচই শুরু হয়ে যায়। এমন কোন কারণ রয়েছে যার জন্য তিনি এই সিদ্ধান্ত নিলেন? প্রশ্ন ওঠে সর্বত্র। যার উত্তরে ভারাদকর জানান, প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার যোগ্যতা তাঁর আর নেই।

পিটিআই সূত্রে খবর, বুধবার ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ ও তাঁর দল ফাইন গেইলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করেন ভারাদকর।

এরপর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সরকারি ভবন থেকে বিবৃতি প্রকাশ করেন তিনি। সেখান এক বক্তৃতায় ভারাদকর বলেন, আমি আজ আমার কার্যকরী সভাপতি ও নেতার পদ থেকে পদত্যাগ করছি। আমার উত্তরসূরি এলেই যতো তাড়াতাড়ি সম্ভব টিশুক পদ থেকেও ইস্তফা দিয়ে দেব। আমি জানি কখন ব্যাটন অন্য কারও হাতে তুলে দিতে হয়। আর সেই সময় এসে গিয়েছে।

ভারাদকরের বিশ্বাস, আগামী বছরের সাধারণ নির্বাচনের জন্য তাঁর থেকেও ভালো কেউ আসবেন যিনি ফাইন গেইলের হয়ে সর্বাধিক আসনে জয়লাভ করবেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে টিশুক নামে ডাকা হয় সেদেশে। 

নিজের পদত্যাগের কারণ নিয়ে ভারাদকর বলেন, ইস্তফা দেওয়ার পিছনে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ রয়েছে। রাজনৈতিকই কারণই মূখ্য। ৭ বছর আমি এই অফিসে কাজ করেছি। কিন্তু আমার মনে হয় না  আমি ওই পদে কাজ করার জন্য যোগ্য ব্যক্তি। আমার পক্ষে যা যা করা সম্ভব ছিল আমি করেছি। টিশুক হিসাবে এই সময়টা বেশ উপভোগও করেছি। কিন্তু যাই হোক রাজনীতিকরাও মানুষ। আমাদেরও কিছু বাধ্যবাধকতা আছে।

তিনি আরও বলেন, আমি দেশের জন্য খুব গর্ববোধ করি। আজ এখানে শিশু, এলজিবিটি সম্প্রদায়ের মানুষজন, নারী সকলের সমান অধিকার প্রাধান্য পাচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ৩৮ বছর বয়সে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ভারাদকর। সেসময় তিনিই ছিলেন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। তিনি সমকামী। প্রকাশ্যে স্বীকারও করেছেন সেকথা। মাত্র ২২ বছর বয়সেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন চিকিৎসক ভারাদকর। ২৭ বছর বয়সেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ভারাদকরের বাবা অশোক ভারাদকর জন্মসূত্রে ভারতীয়। একারণে আয়ারল্যান্ডে থাকলেও মাঝেমধ্যেই মহারাষ্ট্রে গ্রামের বাড়িতে আসতেন ভারাদকর। এমনকি মুম্বাইয়ের কেইএম হাসপাতাল থেকে ইন্টার্নশিপও করেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘আমি আর এই পদে থাকার যোগ্য নই’,- ভারতীয় বংশোদ্ভূত পদত্যাগকারী আইরিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪