ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

আবারও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল আফগানিস্তানের তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের রাজধানী শিবিরঘান শহরে খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির তালেবান সরকার।

২৬ ফেব্রুয়ারি, সোমবার একটি ফুটবল মাঠে হাজারো মানুষের সামনে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর পাঁচ দিন আগে দেশটির গজনি প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে আরো দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, নিহত ব্যক্তির ভাই রাইফেল দিয়ে আসামিকে পাঁচবার গুলি করেছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী বলেন, এ সময় স্টেডিয়ামের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা ক্ষমতায় এসে আরো শিথিল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তবে তারা তা করছে না। মসনদে বসার পর থেকেই জনসমক্ষে মৃত্যুদণ্ড, বেত্রাঘাত এবং পাথর ছুঁড়ে মারার মতো কঠোর শাস্তির আওতায় আনছে আসামিদের।

এক বিবৃতি থেকে জানা গেছে, সোমবার দেশটির তিনটি সর্বোচ্চ আদালত এবং তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফারিয়াব প্রদেশের বিলচেরাগ জেলার বাসিন্দা নজর মোহাম্মদ নামের ওই ব্যক্তি ফারিয়াবের খাল মোহাম্মদকে হত্যা করেছিলেন। জাওজানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত পাঁচ আসামিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবারও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল আফগানিস্তানের তালেবান সরকার

আপডেট সময় : ০৭:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪