ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

আওয়ামী লীগ নেতা মোঃ সালেহ আহমদের বাসায় মধ্যরাতে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৮:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানী নগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সালেহ আহমদের বাসায় মধ্যরাতে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৪ ইং, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্ত মোঃ সালেহ আহমদের খোঁজে তার বাসার সামনে এসে উচ্চস্বরে গালাগাল শুরু করে। একপর্যায়ে তারা বাসার গেইট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং বাসার আসবাবপত্র ও বারান্দায় থাকা বিভিন্ন জিনিসপত্র ও বাইরের জানালা ভাঙচুর করে।

বাসার লোকজন জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা সবাই হেলমেট ও মুখোশ (মাঙ্কি টুপি) পরিহিত থাকায় তাদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

মোঃ সালেহ আহমদের পরিবারের দাবি, তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই হামলা চালানো হয়েছে। তবে এলাকাবাসীর একাংশের অভিযোগ, নির্বাচনের সময় তিনি আওয়ামী লীগ প্রার্থীর একটি কেন্দ্রের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই সময়ে অনিয়ম ও জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন।

তারা আরও দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে এলাকায় সাধারণ মানুষের ওপর নানা নির্যাতন ও জুলুম সংঘটিত হয়েছে। এলাকাবাসীর ধারণা, অতীতে নির্যাতনের শিকার ব্যক্তিদের কেউ এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে আমাদের প্রতিনিধি ওসমানী নগর থানায় যোগাযোগ করলে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, হামলা ও ভাঙচুরের ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগ নেতা মোঃ সালেহ আহমদের বাসায় মধ্যরাতে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০৮:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪