ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

আওয়ামীলীগ নৌকা নিয়ে না করলেও জাতীয় পার্টি দলীয় প্রতীকেই নির্বাচনে করবে

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে

আওয়ামীলীগ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করলেও জাতীয় পার্টি দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, আমরা জানি সরকার নিয়ন্ত্রিত ভোট হবে। তারপরও উপজেলা নির্বাচনে অংশ নেবো। এর মাধ্যমে ভোটে সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি জনগণের কাছে তুলে ধরবো।

তিনি বলেন, জাতীয় পার্টি প্রতীক নিয়েই নির্বাচন করবে। আওয়ামী লীগ বলেছে তাদের কাউকে দলীয় প্রতীক দেবে না। যেহেতু সবজায়গায় তাদের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চায়; সেটিকে তারা নিরুৎসাহিত করছে না। জাতীয় নির্বাচনেও সেটি করেছে। আমাদের ব্যাপারে আইন আছে প্রতীক নিয়ে নির্বাচন করার, তাই প্রতীক নিয়েই নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এটিই জাতীয় পার্টির সিদ্ধান্ত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সংসদে উভয়পক্ষ সমানভাবে কথা-বার্তা বলতে পারলে সংসদ কার্যকর হয়। বিরোধী দল হিসেবে আমাদের রোল প্লে করার সুযোগ এখনও সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামীলীগ নৌকা নিয়ে না করলেও জাতীয় পার্টি দলীয় প্রতীকেই নির্বাচনে করবে

আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪