ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অসহায় দরিদ্র মানুষের কল্যাণে যারা কাজ করেন তারা সমাজ হিতৈষী ব্যক্তিত্ব –কয়েস লোদী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, অসহায় দরিদ্র মানুষের কল্যাণে যারা কাজ করেন তারা সমাজ হিতৈষী ব্যক্তিত্ব। তাদের কল্যাণমূলক কাজ আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের উচিত তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা ও তাদের মতো সমাজের কল্যাণে নিজেদের সংযুক্ত করা।

গত বুধবার বিকেলে দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত হোটেলে নাগরিক অধিকার বাংলাদেশ এর উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও সংগঠনের ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি নাগরিক অধিকার বাংলাদেশ-এর উন্নয়ন কর্মকান্ডে সকলকে সম্পৃক্ত থাকার আহবান জানান।

সংগঠনের সভাপতি এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছানার মিয়া শাকিব ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক তোফায়েল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. মুরাদুজ্জামান চৌধুরী, সহ সভাপতি জুয়েল রানা, ইয়াসিন আলী, এডভোকেট হুমায়ুন কবির শামীম, যুগ্ম সম্পাদক দেলোয়ার আহমদ, শাহাব উদ্দিন শিহাব, এম গৌছ উদ্দিন, আহমদ রিজভী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সিতাব, সদস্য হানিফ আলী, গোলাম হোসেন, আফজার আহমদ, সুমন মিয়া, মাহবুবুর রহমান জাকারিয়া, মাওলানা হিফজুর রহমান, কুতুব উদ্দিন, ফখর উদ্দিন মিসবাহ, মানিক মিয়া, ইয়াহিয়া পারভেজ, রুহেল আহমদ, উৎপল বড়ুয়া, রুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত মিজানুর রহমান মিজানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদীসহ অতিথি ও নেতৃবৃন্দ। পরে সংগঠনের ২০২৫ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অসহায় দরিদ্র মানুষের কল্যাণে যারা কাজ করেন তারা সমাজ হিতৈষী ব্যক্তিত্ব –কয়েস লোদী

আপডেট সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫