ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবশেষে বিসিবি থেকে পদচ্যুত হলেন পাপনসহ ১১ জন পরিচালক

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট সময় : ১২:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

আগেই জোর গুঞ্জন ছিল, বিনা নোটিশে টানা তিন বোর্ড মিটিংয়ে অনুপস্থিতির কারণে পদ হারাতে হতে পারে। সকল জল্পনা কল্পনার পর অবশেষে পদচ্যুত হলেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবি পরিচালনা পর্ষদের ১১ পরিচালক।

বুধবার (৩০ অক্টোবর) বিসিবি পরিচালক পর্ষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বিসিবির সাবেক প্রধান পাপনকে বোর্ড পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পদ হারানো বাকি ১০ জন হলেন- আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।

অন্যদিকে তিন সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজ ও জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবং নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবশেষে বিসিবি থেকে পদচ্যুত হলেন পাপনসহ ১১ জন পরিচালক

আপডেট সময় : ১২:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪