ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

সিলেট সীমান্তের টেকেরঘাটে আত্মগোপনে থাকা জনি মিয়া আটক

১১ কোটি টাকা ছিনতাই মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৭ বার পড়া হয়েছে

ঢাকায় আলোচিত প্রায় ১১ কোটি টাকা ছিনতাই মামলার এক পরোয়ানাভুক্ত আসামীকে সিলেট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (রাত সাড়ে ১০টা) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত এলাকা থেকে জনি মিয়া (৩৫) নামে ওই আসামীকে আটক করা হয়।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের গণি মিয়ার ছেলে জনি মিয়া রাজধানীর ঢাকা তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক–এর টাকা বহনকারী গাড়ি থামিয়ে প্রায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামী।

সীমান্তে আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার
টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন জানান, ছিনতাই মামলার পরোয়ানা জারির পর জনি মিয়া সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্ত ঘেঁষা দুর্গম এলাকায় আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি জনির।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তের টেকেরঘাটে আত্মগোপনে থাকা জনি মিয়া আটক

১১ কোটি টাকা ছিনতাই মামলার আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬