ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাওয়ার নিউজ
  • আপডেট সময় : ১০:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

সংস্কার শেষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হব- আসিফ মাহমুদ

আজ রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত মিচেল মিলারের (Mr. Michael Miller) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকারে শিশুশ্রম, শ্রম আইন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ জিএসপি, জিএসপি+ সুবিধা, এলডিসি থেকে উত্তরণ, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সুরক্ষাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় ইইউ রাষ্ট্রদূত মিচেল মিলার রাষ্ট্র গঠনে সংস্কার কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আমরা এই পর্যন্ত দশটি সংস্কার কমিশন গঠন করেছি। সংস্কার কমিশন গুলো ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা কিছুদিনের মধ্যে রাষ্ট্রগঠনের সুনির্দিষ্ট প্রস্তাব সুপারিশ করবে; সংস্কার শেষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হব।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে। এখন দল গঠনের সময় নয়; সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, যুবদের দক্ষতা বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি। ক্রীড়াঙ্গনে উন্নয়নে ক্ষেত্রে আমরা স্পোর্টস ইনিস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান।

উক্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১০:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪